যরূরী ত্রাণ তহবিল
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো বিপর্যয়ে এ দেশের লাখ লাখ মানুষ সহায়-সম্বল হারিয়ে চরম ক্ষতির সম্মুখীন হন। বিশেষ করে বর্ষা মৌসুমে বিভিন্ন জেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায়, যার ফলে বহু মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় এবং অনেকেই বাস্তুচ্যুত হয়ে পড়েন। এর বাইরেও হঠাৎ আঘাত হানা ঘূর্ণিঝড়, ভয়াবহ অগ্নিকাণ্ড কিংবা তীব্র শৈত্যপ্রবাহের মতো দুর্যোগে অসহায় মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। বিপন্ন ও অসহায় এসব মানুষের আর্তনাদে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়াতে 'আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ'-এর পক্ষ থেকে নিয়মিত কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
