তাবলীগী ইজতেমা ময়দানের জমি ক্রয়
'আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ'-এর বহুমুখী সংস্কার কার্যক্রমকে অধিকতর সুসংহত ও ফলপ্রসূ করার জন্য দেশের উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র রাজশাহী মহানগরীর উপকণ্ঠে একটি আদর্শ ইসলামী শিক্ষা নগরী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই বহুমুখী 'মেগা প্রকল্প'টিতে বিশুদ্ধ দ্বীন শিক্ষার লক্ষ্যে একটি ইসলামী বিশ্ববিদ্যালয়, তাবলীগী ইজতেমা ময়দান, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র, কারিগরী প্রশিক্ষণকেন্দ্র, ইয়াতীমখানা এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধাসম্পন্ন একটি আদর্শ ইসলামী নগরী গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা বাস্তবায়িত হ'লে বিশুদ্ধ ইসলামী শিক্ষা ও সংস্কৃতি চর্চার উপযোগী এক মনোরম নগরী যেমন গড়ে উঠবে, তেমনি যুগোপযোগী ব্যবস্থাপনার মাধ্যমে দেশ-বিদেশের সর্বত্র পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের বিশুদ্ধ দাওয়াত পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ।
অতএব দানশীল ভাই-বোনদেরকে নিম্নোক্ত স্তর সমূহের যেকোন স্তরে দাতা সদস্য হয়ে উক্ত প্রকল্প বাস্তবায়নে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।
